1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী- স্ত্রী পুলিশ হেফাজতে

  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

যশোরে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী- স্ত্রী পুলিশ হেফাজতে

যশোর অফিস :

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কার একই গ্রামের হোসেন কবিরাজের ছেলে।

এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী ঘটনার সাথে জড়িত অভিযোগে একই গ্রামের নির্মল কুমার সরকার (৪৫) ও তার স্ত্রী স¦রসতী সরকারকে (৪০) পাকড়াও করে। এরপর তাদের মারধর করে পুলিশে দিয়ে দেয়া হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আবু বক্কার পাওনা টাকা আদায়ের জন্যে একই এলাকার নির্মল কুমার সরকারের (৪৫) বাড়িতে যান। আবু বক্কার তাদের কাছে মুরগি বিক্রি করেছিল।

সেই মুরগি বিক্রির পাওনা টাকা চাইতে। ওইসময় তার সঙ্গে নির্মলের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে নির্মল ও তার স্ত্রী বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করেন। এতে আবু বক্কার গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও আবু বক্কারের স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আবু বক্কারের প্রতিবেশী মিলন হোসেন বলেন, আবু বক্কার সম্পর্কে আমার দাদা হন। ঘটনার সময় আমি বাজারে ছিলাম। মারধরের কথা জানতে পেরে বাড়ি গিয়ে দেখি দাদা বেশ অসুস্থ। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, বাকি টাকা আদায় করতে গিয়ে লাঠির আঘাতে আবু বক্কার নামে এক ব্যক্তি মারা গেছেন বলে শুনেছি।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্যে নির্মল কুমার ও তার স্ত্রীকে পুলিশ হেফাজেতে নিয়ে আসা হয়েছে।নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews