যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চত্বর থেকে সিএনজিচালিত অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক যুবক। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা তাকে আটক করেন।
আটক যুবকের নাম হাফিজুর রহমান (২৩)। তিনি যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ সদস্য সোহেল রানা জানান,“হাফিজুরের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে নজরে রাখি। পরে সে একটি সিএনজির ব্যাটারি খুলতে গেলে তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে ধরে ফেলি।”
তিনি আরও বলেন, হাসপাতাল এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটে। রোগী ও স্বজনদের মোবাইল, টাকা-পয়সা ও সাইকেল চুরির অভিযোগ পাওয়া যায়। পুলিশ সজাগ দৃষ্টি রাখছে।
আটক হাফিজুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনি ব্যবস্থার জন্য কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply