1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সীমান্তে সাত মাসে ৪৯ চোরাকারবারী আটক, জব্দ ৪৩ কোটি টাকার পণ্য

  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যশোর সীমান্তে সাত মাসে ৪৯ চোরাকারবারী আটক, জব্দ ৪৩ কোটি টাকার পণ্য

যশোর অফিস :

যশোর সীমান্তে সাত মাসে অভিযান চালিয়ে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এ সময় ৪৯ জন চোরাকারবারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (২২ জুলাই) ৪৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে এসব অভিযানে বিজিবি সদস্যরা ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা,

৩৭ লাখ ৮০ হাজার ইউএস ডলার, ৭৫৭২ বোতল ফেনসিডিল, ১৮৬২ বোতল বিদেশি মদ, ২৪ লিটার দেশি মদ, ৫০০ গ্রাম হেরোইন, ১৯৮ পিস ইয়াবা, ১৭ হাজারের বেশি নেশাজাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা, একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি জব্দ করেছে।

এছাড়া ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস, কম্বল, কসমেটিক্স, ওষুধ ও অন্যান্য চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, “৪৯ বিজিবি সদস্যরা ভারতের সঙ্গে ৭০.২৭৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সর্বাত্মকভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews