বাঘারপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আযম খানের পিতা মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি রাজিউন)। সোমবার সকাল ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আসর নামাজ পর করিমপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আযম খানের পিতার মৃত্যুতে বাঘারপাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সভাপতি ইকবাল কবীর, সহ সভাপতি শরাফত উদ্দীন,সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর,
সাবেক সম্পাদক ফরিদুজ্জামান, চন্দন দাস, সাংবাদিক আজিজুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, শাহজাহান সাজু, সাঈদ ইবনে হানিফ, সহ সম্পাদক অনুপম দে, কোষাধক্ষ্য প্রদীপ বিশ্বাস, সাবেক মোষাধ্যক্ষ তরুন মন্ডল, দপ্তর সম্পাদক রাকিব হোসেন,মঞ্জুর মুরশিদ প্রমুখ।

Leave a Reply