1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নোয়াখালী চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

নোয়াখালী চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

হুমায়ন আকাশ,নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর চাটখিলে রেস্তোরাঁ, বেকারী ও ফার্মেসীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০জুলাই) দুপুরে চাটখিল পৌর বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে পূর্বাণী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা, মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টেকে ১৫ হাজার টাকা,

আলাউদ্দিন সুইটসকে ২ হাজার টাকা, আল আমিন সুইটস এন্ড বেকারীকে ৫০ হাজার টাকা। মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রয়ের অপরাধে জিসান ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য শাহ আলম পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১৯ হাজার টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ফার্মেসী,

পোল্ট্রি, বেকারী ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং স্থানীয় সরকার আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা,

খাদ্য সংরক্ষণ এবং ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয়েছে। জনকল্যাণে এই অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews