1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোরের জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর জেলা শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা দেশে স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক সেটি চায় না। নির্বাচন বিলম্বতি হলে, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যহত হবে। তাই দেশকে গণান্ত্রিক ধারা নিতে দ্রুত সময়ের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা অবনতি ও ষড়যন্ত্র মূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে সোমবার জেলা শ্রমিক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মনিহার বিজয় স্মৃতি স্তম্ভে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, পি আর পদ্ধতিতে অনেকে নির্বাচনের কথা বলছেন।

অতীতে যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশের মাধ্যমে জনগণ ভোট দানের সুযোগ পেয়েছি। আগামীতে সেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেই নির্বাচনে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশের মাধ্যমে যাদেরকে নির্র্বাচিত করবেন তাই সংসদে গিয়ে পি আর পদ্ধতিতে নির্বাচন হবে কি না? সেটি নিশ্চিত করবেন।

নেতৃবৃন্দ বলেন, আজকে গুটি কয়েক রাজনৈতিক নেতারা বর্গাহীন বক্তব্য দিয়ে রাজনীতিকে আবারও কলূষিত ধারায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তার ইর্ষান্বিত হয়ে তাদের নামে কটুক্তি করছে। কিন্তু আমরা কোন রাজনৈতিক দলের নেতাকে নিয়ে ন্যূনতম কটুক্তি করি না।

কাউকে আঘাত করে আমাদের নেতারা বক্তব্য দেন না। এটা বিএনপির রাজনৈতিক শিক্ষা। বিএনপি কোন ভেসে আসা সংগঠন নয়। এই দেশে বিএনপির শেকড় অনেক গভীরে। আজকে দেশের বর্তমান বাস্তবতায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি জনগণ অচিবল আস্থা রেখেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার প্রেত্মারা এখনো আছে। তারাই দেশ নিয়ে আবার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ থেকে সকলকে সজাগ থাকতে হবে, যাতে করে ফ্যাসিস্টের দোসরা কোন ভাবে মাথা চাড়া দিতে না পারে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, শ্রমিক দল নেতা রানা মীর, গাজী জামির হোসেন প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও জেলা শ্রমিক দল নেতা কামরুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews