1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

  • সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

যশোরে পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু

যশোর অফিস :

যশোর শহরের চাঁদপাড়া পূর্বপাড়ায় পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আব্দুর রহিমের বাড়ির সামনের ডোবায় সুলতানুজ্জামান (৬৫) নামের ওই ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত সুলতানুজ্জামান চাঁদপাড়া পূর্বপাড়ার দোতলা মসজিদের কাছে বসবাস করতেন। তিনি মৃত মোহাম্মদ আলীর পুত্র।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে সুলতানুজ্জামান বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে ইটের সলিং রাস্তার পাশে পা পিছলে তিনি পানির ডোবায় পড়ে যান। দীর্ঘ সময় তিনি নিখোঁজ থাকার পর সোমবার সকালে এলাকাবাসী তার মরদেহ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস জানান, সুলতানুজ্জামান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে গিয়ে ডুবে মারা গেছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার কর্তব্যরত পুলিশ সদস্য জানান, ঘটনাস্থলে তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews