1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা

  • সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

যশোরে চালু হলো সকল ধরনের অনলাইন জিডি সেবা

শহিদ জয়,যশোর অফিস :

পুলিশি সেবা ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এখন থেকে ঘরে বসেই করা যাবে সকল ধরনের সাধারণ ডায়েরি (জিডি)। রোববার রাত ১২টা থেকে যশোর জেলার ৯টি থানায় একযোগে অনলাইন জিডি সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ। এ উপলক্ষে যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহান আনুষ্ঠানিক উদ্বোধন করেন নতুন এ সেবার।

পূর্বে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি করার সুযোগ থাকলেও এখন থেকে সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা, নিখোঁজ ব্যক্তির তথ্যসহ মোট ২৯ ধরনের অধর্তব্য অপরাধের তথ্য অনলাইনে জিডি করা যাবে।

এ সেবাটি নিতে হলে ব্যবহারকারীকে প্রথমে গুগল প্লে-স্টোর থেকে ‘Online GD’ অ্যাপটি ডাউনলোড করে নাম, মোবাইল নম্বর, এনআইডি ও জন্মতারিখ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর https://gd.police.gov.bd ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নির্ধারিত থানায় অনলাইনে জিডি করা যাবে।

পুলিশ জানায়,অনলাইন জিডির মাধ্যমে অভিযোগের সর্বশেষ অবস্থা জানা যাবে এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করাও সহজ হবে। যেকোনো স্থান থেকে, যেকোনো সময় (২৪ ঘন্টা) মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে এ সেবা গ্রহণ করা যাবে। এতে থানায় গিয়ে সময় ও অর্থ ব্যয় করার প্রয়োজন পড়বে না।

গ্রামাঞ্চলের মানুষও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সহায়তায় এ সেবা নিতে পারবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জিডি নিরাপদ ও নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণের একটি কার্যকর মাধ্যম, যা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ,তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুল, ইন্সপেক্টর অপারেশন মমিনুল ইসলামসহ যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews