1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আজ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

  • শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিধাবিভক্তি নিয়েই আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আজ শেষ লড়াই করবে।  যা আইনজীবী সমিতির ইতিহাসে প্রথম। শুক্রবার পর্যন্ত অনেকের ধারণা ছিল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ  শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ হবে। কিন্তু তা হয়নি। অন্যদিকে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও দু’ভাগে বিভক্ত। যা এবার প্রকাশ্য। ফলে, ভোটারদের মধ্যে এবার নানা অঘটনের শঙ্কা দেখা দিয়েছে। এতে করে দু’ সংগঠনেরই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন ভোটাররা।
আজ যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে তিনটি প্যানেলে ২৮ জন প্রার্থী অংশ নিচ্ছেন। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ৫০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে পৃথক দু’টি প্যানেল দেওয়া হয়েছে। তার একটির নেতৃত্বে বর্তমান সভাপতি শরীফ নুর মো. আলী  রেজা। অপরটির নেতৃত্বে রয়েছেন সাবেক সভাপতি এম ইদ্রিস আলী। তবে দু’ প্যানেলই সাধারণ সম্পাদকপ্রার্থী হিসেবে মোস্তাফিজুর রহমান মুকুলকে দাবি করছেন। যদিও মোস্তাফিজুর রহমান মুকুল রয়েছেন ইদ্রিস আলীর সাথে। এর বাইরে অনেকের নাম দু’ প্যানেলে রয়েছেন। কিন্তু তারা কাজ করছেন একটি প্যানেলের হয়ে। আবার কেউ কেউ দু’ প্যানেলকে ব্যালেন্স করে চলেন।
শরীফ নুর মো. আলী  রেজা প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে সিরাজুল ইসলাম লেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদাদ, সহকারী সম্পাদক পদে গোলাম নবী এবং নব কুমার কুন্ডু, সদস্য পদে আকবর আলী, রফিকুল ইসলাম রফিক ও বুলবুল  হোসেন।
ইদ্রিস আলীর নেতৃত্বাধীন প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, সহসভাপতি পদে খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল ও আবুল কায়েস, সহসাধারণ সম্পাদক পদে মিতা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইদ্রিস আলী-২, গ্রন্থাগার সম্পাদক পদে জাহিদুল ইসলাম সুইট এবং সদস্য পদে জুথিকা ঘোষ, নাছিমা আক্তার রুবি, আফরোজা সুলতানা রনি, নুর ইসলাম নুরুল।
সদস্যদের দাবি, তারা এমনটি আশা করেননি। এতে করে সংগঠনের মারাত্মক ক্ষতি হয়েছে। একাট্টা হয়ে কাজ করলে এবার প্যানেল ধরেই বিজয়ী হওয়ার সুযোগ ছিল। কিন্তু তা হলোনা। তারাআশঙ্কা করেন এ বিরোধ নির্বাচনের পরেও থেকে যাবে। বিষয়টি নিয়ে তারা শীর্ষ নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের সভাপতি প্রার্থী হয়েছেন মোহাম্মদ ইসহক। সাধারণ সম্পাদক প্রার্থী নুরুজ্জামান খান। এছাড়া, সহসভাপতি প্রার্থী নাসিম বাবু ও গাজী মাহফুজুর রহমান, যুগ্ম সম্পাদক প্রার্থী জুলফিকার আলী জুলু, সহকারী সম্পাদক প্রার্থী করিম মন্ডল ও তাহমিদ আকাশ, গ্রন্থাগার সম্পাদক প্রার্থী মুস্তাকিম মোস্তফা খান। এই প্যানেল প্রথমবারের মতো সদস্য পদে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে। যা সমিতির ইতিহাসে রেকর্ড।
এদিকে,  জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের বহিষ্কৃত সভাপতি আবু মোর্তজা ছোট স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি এখন গলার কাটায় পরিণত হয়েছেন ফোরামের। ফোরামের বড় একটি অংশ প্রকাশ্যে তাদের সাধারণ সম্পাদক প্রার্থীর পক্ষে কাজ করলেও গোপনে ছোটর পক্ষে।
প্রতি বছরের মতো নির্বাচনে অংশ নেওয়া কিংবা কোনো না কোনো প্যানেলের সমর্থন করা সংগঠনগুলোও এবার মাঠে নেই বললেই চলে।
আইনজীবীরা বলছেন, এবারের নির্বাচনে আগের সেই আমেজ নেই। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’ প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য একসময় সারাবছর অপেক্ষায় থাকতেন। কিন্তু এবারের নির্বাচনে নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়েছেন। দলের মধ্যে সেই একতা এখন আর নেই।
তবে, এবারের নির্বাচনে ভোটারদের কদর বেড়েছে। তারা প্রকাশ্যেই কোনো পক্ষে ভিড়ছেন না। এ বিষয়ে নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ইসমত হাসার বলেন, তাদের সকল প্রস্তুতি শেষ। আজ আটটি বুথে ভোটগ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews