1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

  • শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৫১ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামে একটি ধান ক্ষেতে বৈদ্যুতিক পিলার থেকে তার চুরি করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্টে কনক সরদার (২০) এক যুবক নিহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠিয়েছে

নিহত কনক সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোশাররফ সরদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কনক মাদকাসক্ত এক যুবক। বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে নিচে পড়ে নিহত হয়। তার কানের নিচ থেকে কোমর পর্যন্ত পুড়ে গেছে।

প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দীন বলেন, প্রেমবাগ গ্রামে যশোর-খুলনা মহাসড়কের পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে। লাইনের বৈদ্যুতিক পিলারের নিচের দিকে ডিশ লাইনের তার পেঁচানো। গতকাল রাত পৌনে তিনটার দিকে হঠাৎ এলাকার ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ সকালে গ্রামের লোকজন বৈদ্যুতিক পিলারের নিচে এক ব্যক্তির মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

অভয়নগর থানার এসআই গোলাম হোসেন বলেন, কনক মাদকাসক্ত ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশের চামড়া পুড়ে যায়। ময়নাতদন্তের জন্যে তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews