1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জমঈয়তে আহলে হাদিস-এর ত্রিবার্ষিক কাউন্সিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

যশোরে জমঈয়তে আহলে হাদিস-এর ত্রিবার্ষিক কাউন্সিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর জেলা জমঈয়তে আহলে হাদিস-এর ত্রিবার্ষিক কাউন্সিল ও সুধী সমাবেশ ২০২৫ উপলক্ষে দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যশোর শহরের বকচর তাতিপাড়া রোডস্থ আহলে হাদিস মসজিদ প্রাঙ্গণে। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে শতাধিক প্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা জমঈয়তের সভাপতি অধ্যাপক আহম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস-এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. আব্দুল্লাহ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মোঃ আসাদুল ইসলাম,

কার্যনির্বাহী পরিষদের সদস্য শাইখ ড. মোজাফফর বিন মুহসিন,শুব্বান বিভাগের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি শায়েখ তানজিল আহমেদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা ইকবাল হোসেন, মোঃ গোলাম রহমান, শায়েখ আব্দুর রশিদ প্রমুখ ধর্মীয় ও বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ।

সমাবেশে যশোর জেলা জমঈয়তের সেক্রেটারি মোঃ মোরশেদ আলম একটি বিস্তারিত সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে বিগত তিন বছরে সংগঠনের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্য বিশিষ্ট যশোর জেলা কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হন অধ্যাপক আহম্মদ আলী এবং সেক্রেটারি পদে মোঃ মোরশেদ আলম।

পুরো কাউন্সিল ও সুধী সমাবেশের অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে দেশব্যাপী আহলে হাদিস আন্দোলনের ঐক্য, সংগঠন ও সমাজ উন্নয়ন ও সহি মানহাজ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা দাওয়াতি কাজকে আরও বিস্তৃত করার আহ্বান জানান এবং ভবিষ্যতে ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews