জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে ঝিকরগাছার কৃষি সন্তান সাউথইষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির স্মরণে ”এক শহীদ,এক বৃক্ষ রোপন কর্মসূচি” পালিত হয়েছে।
যশোর জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের বাস্তবায়নে শনিবার (১৯জুলাই) সকাল ১১টায় উপজেলার দেউলি গ্রামে শহীদ জাবিরের কবরের পাশে একটি আমলকি চারা রোপন করেন নির্বাহী অফিসার ভুপালী সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সারওয়ার, থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপেেজলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম,
শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের মাতা শিরিনা আক্তারসহ পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে শহীদের আত্মর মাফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply