বিএটো ভ্যানের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে যশোর শহরের জনতা হাসপাতালের সামনে এক ব্যক্তিকে কাঠের চলা দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেছে অজ্ঞাতনামা এক ব্যক্তি।
আহতের নাম সজীব (৩৫), তিনি শহরের ঘোপ সেন্টার রোড এলাকার আব্দুল আজিজের ছেলে ও এলাকার জৈনক বাবুর বাড়ির ভাড়াটিয়া। তাঁর স্থায়ী ঠিকানা সাতক্ষীরার কালিগঞ্জ ।
শনিবার (১৯ জুলাই) পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,ব্যাটারি চুরিকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তি সজীবের মাথার ওপর কাঠের চলা দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালী মডেল থানার ডিউটি অফিসার।

Leave a Reply