1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জেলের ছদ্মবেশে অভিযান আলোচিত এসিড নিক্ষেপকারী পলাতক আসামি ছদ্মবেশধারী জসীম গ্রেফতার

  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

জেলের ছদ্মবেশে অভিযান
আলোচিত এসিড নিক্ষেপকারী পলাতক আসামি
ছদ্মবেশধারী জসীম গ্রেফতার

যশোর অফিস :

প্রায় দুই সপ্তাহ পলাতক থাকার পর আলোচিত এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি জসীম (৪০) কে নাটকীয় অভিযানে গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। গত ১৭ জুলাই বিকেলে নড়াইল জেলার প্রত্যন্ত বিল এলাকায় জেলের ছদ্মবেশ ধারণ করে চালানো অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ছয় বছর আগে ভিকটিমের নাভারণ এলাকায় বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে ডিভোর্সের পর চার বছরের সন্তানকে নিয়ে সে বাবার বাড়িতে বসবাস শুরু করে। একই এলাকায় ভাড়া থেকে দিনমজুরের কাজ করত আসামি জসীম। সুযোগ বুঝে সে ভিকটিমকে বিয়ের প্রস্তাব দেয়, যা ভিকটিম ও তার পরিবার ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

প্রস্তাব প্রত্যাখ্যানের পর থেকেই জসীম ভিকটিমকে ফোনে বিরক্ত করতে থাকে। অবস্থা আরও খারাপ হয় গত ৩ জুলাই রাতে। রাত আনুমানিক ৮টার দিকে ভিকটিমের পরিবারের পুরুষ সদস্যরা বাজারে গেলে সুযোগ নিয়ে জসীম বাড়ির জানালার পাশে অবস্থান নেয় এবং ভিকটিমকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে ভিকটিম, তার মা ও ছোট ভাই দগ্ধ হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ভিকটিমের বাবা ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেন।
এ ঘটনা পুলিশ প্রশাসনে চাঞ্চল্যের সৃষ্টি করে। যশোরের পুলিশ সুপার আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এরপর থেকেই থানা পুলিশসহ একাধিক টিম মাঠে নামে।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুলাই পুলিশ জানতে পারে আসামি লোহাগড়া উপজেলার আমাদাহ এলাকায় অবস্থান করছে। অভিযান চালিয়ে সেদিন ধরা না পড়লেও অবশেষে ১৭ই জুলাই বিকালে নড়াইলের কামাল প্রতাপ বিলের মাঝে তাকে ঘিরে ফেলে পুলিশ।

পুলিশের এসআই তাপসের নেতৃত্বে একটি টিম জেলের ছদ্মবেশে বিলের মধ্যে প্রবেশ করে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে জসীম পানিতে ঝাঁপ দিলে এসআই তাপসও ঝাঁপ দেন এবং ধস্তাধস্তির একপর্যায়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসীম ঘটনার দায় স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, এমন বর্বরোচিত ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা এবং নারী নিরাপত্তা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews