1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের অভয়নগরে তরিকুল হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে তরিকুল হত্যা মামলার ৫ আসামি গ্রেফতার বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের অভয়নগর থানার আলোচিত তরিকুল হত্যা মামলায় জড়িত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল (৭.৬৫ বোর) ও এক রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ পুলিশ মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় গত ১৫ ও ১৬ জুলাই যশোরের কেশবপুর, মণিরামপুর ও অভয়নগর এলাকায় একাধিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে যশোরের কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের মেহেজান গাজীর ছেলে মোঃ মিন্টু গাজী (৩৬), মনিরামপুর উপজেলার নেহালপুর গ্রামের মৃত ইজ্জত আলী দফাদারের ছেলে মোঃ হাসানুর রহমান (৪০),

অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের নেসার আলী খার ছেলে বিল্লাল হোসেন খা (৩৮),একই গ্রামের জিয়ারুল খন্দকারের ছেলে আবু হুরায়রা (২৫),ও মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান হৃদয় (২৮)

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানিয়েছেন হত্যাকাণ্ডের পর মিন্টু গাজীর একটি বিদেশি পিস্তল হাসানুর রহমানের কাছে রেখে যায়।

পরে স্থানীয় এক নেতার নির্দেশে পিস্তলটি বিল্লাল খাঁর কাছে হস্তান্তর করা হয়। বিল্লাল তা মেহেদী হাসানের কাছে পৌঁছে দেয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসানের দেওয়া তথ্য অনুযায়ী তার শয়নকক্ষ থেকে আলোচিত হত্যায় ব্যবহৃত সচল ৭.৬৫ বোর বিদেশি পিস্তল ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews