1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

খুলনায় হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

খুলনায় হাইওয়ে পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর অফিস :

হাইওয়ে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। বুধবার দুপুরে খুলনার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, বিপিএম, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাকারিয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (পিপিএম) মোহাম্মদ নাসিম খান, হাইওয়ে সার্কেল, যশোর এবং খুলনা রিজিয়নের আওতাধীন সকল থানার অফিসার ইনচার্জ, এসআই ও সার্জেন্টসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

সভায় প্রধান অতিথি উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি ট্রাফিক ব্যবস্থাপনা, প্রসিকিউশন কার্যক্রম, সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাচালান রোধ, অবৈধ পলিথিন উদ্ধার ও মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয় মুলতবি মামলার দ্রুত নিষ্পত্তি ও জনসচেতনতা বৃদ্ধির ওপর।

সভায় সদ্য প্রয়াত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জুবাইর পিপিএম, সাবেক অফিসার ইনচার্জ, কাটাখালী হাইওয়ে থানা’র অকাল মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে তাঁর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

সভাটি হাইওয়ে পুলিশের দায়িত্বশীলতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা বাড়াতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে বলে আলোচনায় উল্লেখ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews