1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অনৈক্যের চোরাবালিতে পেশা তলানিতে, ঐক্যই একমাত্র পথ”—বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

অনৈক্যের চোরাবালিতে পেশা তলানিতে, ঐক্যই একমাত্র পথ”—বিএমএসএফ চেয়ারম্যান আহমেদ আবু জাফর

মো: শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক চট্রগ্রাম :

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “অনৈক্য আর ষড়যন্ত্রের চোরাবালিতে সাংবাদিকতা পেশা আজ তলানিতে ঠেকেছে। রাক্ষুসে মানসিকতার কিছু কথিত সাংবাদিকের কারণে পেশাটি আশঙ্কাজনকভাবে ঝুঁকিতে পড়েছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নীতিমালা প্রণয়ন ও সুরক্ষা আইনসহ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সবাইকে দল-মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আসতে হবে।”

গত ১৫ জুলাই রাত ৮টায় রাজধানীর মিরপুর পল্লবীর একটি রেস্টুরেন্টের হলরুমে বিএমএসএফ ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চৌদ্দ বছরে পদার্পণ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম জাকারিয়া সোহাগ, রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, উপদেষ্টা ইব্রাহিম খলিল স্বপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম ও সহ-সম্পাদক নুরুল হুদা বাবু।

আরও উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা এস এম জীবন, ইসমাইল হোসেন পলাশ, মরিয়ম আক্তার মারিয়া এবং সুমন খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক শাহিনা আক্তার ও যুগ্ম সম্পাদক সৈয়দ নুর ইসলাম জুয়েল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও সংগঠনের সাংগঠনিক সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ দেশব্যাপী সকল সাংবাদিক, বিএমএসএফ সদস্য, শুভানুধ্যায়ী ও ১৪ দফা দাবি আন্দোলনের সমর্থকদের অভিনন্দন জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিএমএসএফ সদস্যদের উদ্যোগে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বিশেষ বার্তা:
একতা ও সততার পথে ফিরলেই সাংবাদিকতা পেশা ফিরে পাবে তার মর্যাদা ও নিরাপত্তা—বলে মন্তব্য করেন বক্তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews