1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে বিএনপি: চট্টগ্রামে ফ্যাসিবাদবিরোধী ঘুরে দাঁড়ানো

  • সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে বিএনপি: চট্টগ্রামে ফ্যাসিবাদবিরোধী ঘুরে দাঁড়ানো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

দমন–পীড়ন, ষড়যন্ত্র, গুজব আর রাষ্ট্রীয় অপপ্রচারের জবাব দিতে রাজপথে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফ্যাসিবাদী শাসনের ছায়ায় গণতন্ত্রবিনাশী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়ে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড়জুড়ে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

আজ সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট (চপই) এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। টেকনিক্যাল মোড় থেকে শুরু হয়ে রুবি গেইট, বেবি সুপার এলাকা ঘুরে পুনরায় টেকনিক্যাল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল ঘিরে এলাকাজুড়ে ছিলো কঠোর উত্তেজনা ও জনতার ব্যাপক উপস্থিতি।

বিএনপির নেতৃবৃন্দ বলেন—

“দেশ আজ ভয়ংকর দুঃশাসনের কবলে। ভোটহীন সরকারের মদদপুষ্ট সন্ত্রাস, চাঁদাবাজি ও গুজব এখন গণতন্ত্রের বড় শত্রু। যারা জনগণের রায়ের তোয়াক্কা করে না, তারা আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বিএনপির বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত।”

তারা আরও বলেন, সরকারের একের পর এক অপপ্রচার ও গোপন প্রোপাগান্ডার জবাবে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু ক্ষমতাসীন মহল একে দমনে মরিয়া হয়ে উঠেছে।

 রাজনৈতিক বিশ্লেষণ বলছে:

এই ধরনের ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি বিএনপির সাংগঠনিক সক্রিয়তা এবং মাঠপর্যায়ে পুনরাবির্ভাবেরই ইঙ্গিত বহন করছে। বিশেষজ্ঞদের মতে, সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের আস্থাহীনতা এবং চাঁদাবাজ-দখলদার সিন্ডিকেটের বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভই এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।

সমাবেশে গুরুত্বপূর্ণ  ভুমিকায় থেকে

বিক্ষোভ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন—

যুবদল নেতা মিজানুর রহমান মিজান,দেলোয়ার হোসেন, নূরুল ইসলাম

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল মুন্না,সদস্য কামরুল ইসলাম আকাশ,বায়েজিদ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম,ছাত্রনেতা মাহমুদ প্রমুখ।

নেতৃবৃন্দ একযোগে বলেন, “দুর্নীতিবাজ-দখলদার-গুজববাজ সিন্ডিকেটের ছত্রছায়ায় দেশ চলছে। এই বাস্তবতায় জনগণের একমাত্র আশা বিএনপি।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews