যশোরের শার্শা উপজেলায় বিদ্যুৎ সংযুক্ত জিআই (GI) তারে স্পৃষ্ট হয়ে আহাদ আলী (৭২) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ আলী, রামচন্দ্রপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি মৃত বাহাদুর মোড়লের পুত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আহাদ আলী পাশ্ববর্তী ঘের মালিক শাহজান আলীর ঘেরে শ্রমিকের কাজ করতে নিজ বাড়ি থেকে রওনা হন।
পথে রামচন্দ্রপুর গ্রামের কিয়াম উদ্দিন হাজির কাঠাল বাগানের পাশে হাঁসের খামার এলাকায় পৌঁছালে বিদ্যুৎ সংযুক্ত একটি জিআই তারে জড়িয়ে পড়েন। জানা যায়, রামচন্দ্রপুর গ্রামের ইউনুস আলীর ছেলে সোহাগ ওরফে কালু (৩০) এক হাঁসের খামারে শিয়াল তাড়ানোর জন্য পাতা ছিল।
সঙ্গে সঙ্গে আহাদ আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান। বর্তমানে মৃতদেহ বাড়িতেই রয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Reply