1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

  • শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোর অফিস :

যশোর শহরের ষষ্ঠিতলা পাড়ায় পূর্ব শত্রুতার জেরে আশরাফুল ইসলাম বিপুল (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৫ মিনিটে তিনি মারা যান।

নিহত বিপুল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি যশোর শহরের শেখহাটি জামরুলতলায় জনৈক সাজ্জাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বিপুল ষষ্ঠিতলা পাড়ায় মোশতাকের বাড়ির পাশে গেলে একই এলাকার বাপ্পি (২৮) ও রনি (২৭) নামের দুই ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাত আরও ৩/৪ জন মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, নিহতের শরীরে অন্তত ১৫টির বেশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে তার বাম হাতে ৪/৫টি, বুক, পিঠ, দুই পায়ে এবং গলার পাশেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের একাধিক স্বজন জানান, বিপুল ও বাপ্পির মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন এ ঘটনার পর আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews