1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জয় পেলেন, আছাদুজ্জামান,  বাচ্চু ও শের আলী

  • শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জয় পেলেন, আছাদুজ্জামান,  বাচ্চু ও শের আলী

স্টাফ রিপোর্টার :

যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে জয় পেয়েছেন মোঃ আছাদুজ্জামান,  মোঃ বাচ্চু মিয়া ও মোঃ নাজমুল আল-মামুন সের আলী। তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৩৯০, ৩৫৮ ও ৩৪৯টি। অন্য প্রার্থীদের প্রাপ্ত ভোট হলো কামরুজ্জামান ৩৪২ ও নজরুল ইসলাম ২৬৬টি।

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ভোটে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন । এদিন প্রধান নির্বাচন কমিশনার কলেজটির অধ্যক্ষ আব্দুল মতিন রাত ৯টার দিকে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১০২৫ জন ভোটারের ৬৫৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনকে ঘিরে উপজেলা রাজনৈতিক নেতৃবৃন্দ দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেছেন। এতে সাধারন উপজেলাবাসীরও কৌতুহলের শেষ ছিলো না।

পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে উপজেলা বিএনপির দুই গ্রুপ ও জামায়েতে ইসলাম নির্বাচনের (অভিভাবক সদস্য) মাঠে ছিলেন। আবার এক পক্ষের প্রার্থীরা গঠিত নির্বাচন কমিশনের বিষয়ে আপত্তি জানিয়ে কলেজ কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দিতে চাইলেও তা গ্রহণ না করারও অভিযোগ ছিলো।

কলেজ সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কলেজ পরিচালনা পরিষদ (গভর্ণিং বডি) নির্বাচনের লক্ষ্যে ১লা জুন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। ভোটার আপত্তি ও সংশোধন শেষে ১৭জুন মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন নির্ধারন করা হয়।

এতে ৯জন আভিভাবক সদস্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন। ২৫জুন প্রত্যাহারের শেষ দিনে ৪জন সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করলে নির্বাচনে ৫জন সদস্য প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকেন। প্রার্থীরা হলেন, মোঃ আছাদুজ্জামান, কামরুজ্জামান, মোঃ বাচ্চু মিয়া, নজরুল ইসলাম ও মোঃ নাজমুল আল-মামুন।

নির্বাচন পরিচালনার জন্য কলেজটির অধ্যক্ষ আব্দুল মতিনকে প্রধান করে এবং জয়নাল আবেদিন ও মাসুদ আলম টিপুকে সদস্য রেখে একটি কমিশন গঠন করে কলেজ কর্তৃপক্ষ। গত ৯জুলাই কমিশনের দুই সদস্য জয়নাল আবেদিন ও মাসুদ আলম টিপুর বিষয়ে আপত্তি এবং নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়ে একটি লিখিত আবেদন করতে যান নজরুল ইসলাম নামের এক প্রার্থী।

এ বিষয়ে আরেক প্রার্থী আছাদুজ্জামান সাংবাদিকদের জানান, আমাদের প্যানেলের তিন প্রার্থীর স্বাক্ষরিত আবেদন নিয়ে কলেজে গেলে অধ্যক্ষের নির্দেশে তা ফেরত দেওয়া হয়। তবে অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, আমি ছুটিতে থাকায় আবেদন গ্রহন করেনি অফিস। পরবর্তিতে আবেদনকারীদের সাথে আলোচনা করে বিষয়টির সুরাহা করা হয়েছে।

জানা গেছে, আছাদুজ্জামান, নজরুল ইসলাম ও নাজমুল আল মামুন বিএনপি সমর্থিত এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য টিএস আইয়ুব অনুসারী এবং বাচ্চু মিয়া বিএনপির আপর গ্রুপের সমর্থিত হলেও জামায়াত সমর্থিত প্রার্থী কামরুজ্জামানের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন।

জোটের নেতৃত্ব আছেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা ও উপজেলা জামায়েতের নেতারা।
জামায়েতের সাথে জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে সত্যতা স্বীকার করে আব্দুল হাই মনা বলেন, কলেজটির স্বার্থে আমরা জোটবদ্ধ হয়েছি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার বলেন, গত ২৬জুন থেকে উপজেলার কেন্দ্রীয় নেতারা ভোট চাচ্ছেন। প্রার্থীদের সংযোগ এড়াতে এখন মোবাইল ফোন ছাড়াই মাঠে বা বাজারে থেকেছি। তবে সময়মত পছন্দের প্রার্থীকেই ভোট দিছি।

দোহাকুলার ছগীর উদ্দিন, নারিকেলবাড়িয়ার ওহাহিদুজ্জামানসহ অনেকে জানান, আমরা ভোটার না হলেও এর ফলাফল জানতে অধির আগ্রহে অপেক্ষায় ছিলাম।

এছাড়া সাধারণ ভোটার – রা জানান কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই স্বাচ্ছন্দে মূল্যবান ভোট দিতে পেরে আনেক ভালো লেগেছে ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews