1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

যশোরে আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার

শহিদ জয়, যশোর অফিস :

যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) আন্তঃবিভাগীয় মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই মো. কামরুজ্জামান ও সঙ্গীয় এএসআই রঞ্জন কুমার বসু এবং মো. শফিউল ইসলামের নেতৃত্বে একটি টিম ৯ জুলাই বুধবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২) নামে এক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত গ্রেফতারকৃত শহিদের দেওয়া তথ্য অনুযায়ী ডিবি পুলিশ অভিযান চালিয়ে নড়াইল জেলার বিভিন্ন স্থান থেকে মো. হোসাইন (৩৮), লিটন মিয়া (২৮) ও শফিকুল ইসলাম (৪০)-কে গ্রেফতার করে। পরে কালনা ঘাট এলাকা থেকে আরও দুই চোর,আকাশ সরদার (২৭) ও মো. শাকের (২২)-কে আটক করা হয়।

এসময় আকাশ সরদারের কাছ থেকে একটি লাল রঙের এপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া এলাকা থেকে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেছেন,গ্রেফতারকৃতরা পেশাদার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা একাধিক জেলায় চুরি করে মোটরসাইকেল পাচার করত। আটককৃতরা আন্তঃজেলা ও বিভাগীয় চোর চক্রের অন্যতম সদস্য।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews