যশোর উপশহরের একটি বাসা থেকে ইয়াবা ট্যাবলেট ও চাইনিজ কুড়ালসহ মারুফ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
আটক মারুফ মধুগ্রামের সেলিম হোসেনের ছেলে। বর্তমানে তিনি উপশহর ১ নম্বর সেক্টরের আবিদ আলীর বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ জানায়, গত সোমবার রাত ১১টার দিকে উপশহর ক্যাম্পের এএসআই মো. রাসেল আলী ১ নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান চালান।
এ সময় সেখান থেকে ১০ পিস ইয়াবাসহ মারুফ হোসেনকে আটক করেন তিনি। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।







Leave a Reply