যশোরে ইজিবাইক চালককে মারধর করে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ জুলাই) বিকেলে শহরের চাচড়া পুলিশ ফাঁড়ি এলাকা অতিক্রম করার পর এ ঘটনা ঘটে।
আহত চালক মো. রবিন ইসলাম (২৭), যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকার রেজাউল ইসলাম এর ছেলে।
রবিন জানান, দড়াটানা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ৪/৫ জন ব্যক্তি যাত্রী সেজে তার ইজিবাইক ভাড়া করে চাচড়ার দিকে রওনা হন।
চাচড়া পুলিশ ফাঁড়ি পার হওয়ার পর হঠাৎ তারা রবিনকে মারধর শুরু করে এবং তার ইজিবাইকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
রবিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রবিনের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply