1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের নওয়াপাড়া সাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দীন কারাগারে

  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

যশোরের নওয়াপাড়া সাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দীন কারাগারে

যশোর অফিস :

যশোরের অভয়নগরের নওয়াপাড়া কর সার্কেল-১১ এর সাবেক অতিরিক্ত সহকারী কর কমিশনার মেজবাহ উদ্দীন আহমেদকে কারাগারে পাঠিয়ে আদালত। মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ ( সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতে বিচারক শেখ নাজমুল আলম আসামির জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন।

মেজবাহ উদ্দীন আহমেদ খুলনার খালিশপুর থানার বয়রার পালপাড়া রোডের আলাউদ্দীন আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব।

মামলার অভিযোগে জানা গেছে, মেজবাহ উদ্দীন আহমেদ নওয়াপাড়া কর সার্কেল-১১ এ প্রথম মেয়াদে ২০১৫ সালের ২২ মে থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ২০১৬ সালের ৩ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অতিরিক্ত সহকারী কর কমিশনার হিসেবে অফিস প্রধানের দায়িত্ব পালন করেন।

দ্বিতীয় মেয়াদে কর্মরত থাকাকালীন ওই অফিসের নামে কোনো ব্যাংক হিসাব নম্বর ছিলো না এবং অদ্যাবধী কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়নি। মেজবাহ উদ্দীন আহমেদ সরকারি টাকা আত্মসাতের উদ্দেশ্যে ২০১৬ সালের ২৯ মার্চ ঊর্দ্ধতন কতর্ৃপক্ষের অনুমোদন না নিয়ে অবৈধভাবে সোনালী ব্যাংক পিএলসি নওয়াপাড়া শাখায় উপ-কর কমিশনার সার্কেল-১১ এর নামে একটি চলতি হিসাব নম্বর খোলেন।

এরপর তিনি ১০টি পে-অর্ডার ও ৩টি ডিডি’র মাধ্যমে আয়কর বাবদ জমাকৃত ৩ লাখ ৫ হাজার টাকা চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা না দিয়ে ব্যাংকের ওই হিসাবে রেখে দেন।

পরবর্তীতে তিনি তার নিজ স্বাক্ষরিত ৬টি চেকের সাহায্যে ২০১৬ সালের ৫ এপ্রিল থেকে ২মে পর্যন্ত সময়ের মধ্যে উল্লিখিত ৩ লাখ ৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাত করেন।

এ সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান শেষে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন ২০২২ সালের২৭ মার্চ মেজবাহ উদ্দীন আহমেদকে আসামি করে একটি মামলা করেন।

ওই মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় মেজবাহ উদ্দীন আহমেদকে অভিযুক্ত করে ২০২৪ সালের ২৬ জুন আদালতে চার্জশিট জমাদেন তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক জালাল উদ্দিন।

দীর্ঘদিন পলাতক থাকার পর মোজবাহ উদ্দিন গতকাল মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক আবেদনের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews