1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণ ডিসি-ইউএনওসহ ৮ জনকে সুপ্রিম কোর্টের শোকজ

  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

যশোরে কাঁচামাল হাটে মডেল মসজিদ নির্মাণ ডিসি-ইউএনওসহ ৮ জনকে সুপ্রিম কোর্টের শোকজ

যশোর অফিস :

যশোরের চৌগাছা কাঁচামাল হাটের মাঝখানে মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্তে হাটের ব্যবসায়ীদের ক্ষতির অভিযোগে সচিব, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৮ জনকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে কেন ব্যবসায়িক ক্ষতি করে সেখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে—তা জানতে চেয়েছে আদালত।

সোমবার বিচারপতি আখতার হোসেন ও ফয়সাল হোসেনের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে মামলা পরিচালনা করেন আইনজীবী এড. আমীর হোসেন। তিনি জানান, হাট ইজারাদার আতিকুর রহমান লেন্টু ১ কোটি ৭৭ লাখ টাকায় ইজারা নিয়ে মাত্র ৩ মাসের মাথায় হাটের মাঝখানে মসজিদ নির্মাণের সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়েন।

ব্যবসায়ীরা দাবি করেন, হাটের দক্ষিণ-পশ্চিমে চিহ্নিত স্থানে ১১০টি আড়ৎ এবং প্রায় ১৫০ জন সহযোগী ব্যবসায়ী কাজ করছেন, যাঁদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। সেখানে মসজিদ নির্মাণ হলে অন্তত ২০০ পরিবার আর্থিক দুর্দশায় পড়বে।

ইজারাদার ও ব্যবসায়ীরা মসজিদ অন্য স্থানে সরানোর দাবি জানিয়ে বলেন, এটি শুধু একটি বাজার নয়, বরং এ অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র, যা স্থানান্তর হলে প্রায় ৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবেন।

চৌগাছার ইউএনও ফারজানা ইসলাম জানান, আদালতের নোটিশ পেয়েছেন এবং ব্যাখ্যা পাঠানো হবে। এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews