কেশবপুরে গাঁজা ও ইয়াবা সেবন করার অপরাধে তিন জনকে ১ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ৮জুলাই বিকেলে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে শরীফ নেওয়াজ তিন মাদক সেবিকে ১ মাসের কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করেন।
সেবনকারীরা হলেন, কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত ইয়াসিন বিশ্বাসের ছেলে মোহাম্মদ মহিদুল ইসলাম (৫০), সাবদিয়া গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে আশিকুর রহমান (৫০) ও গৌরিঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে বাপ্পী (২৫)।
এ সময় উপস্হিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃআঃ কাসেম।

Leave a Reply