1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বন্ধকী জমি ছাড়তে অস্বীকৃতি, সীমানা ভেঙে হুমকি-ধামকি:থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন

  • মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

যশোরে বন্ধকী জমি ছাড়তে অস্বীকৃতি, সীমানা ভেঙে হুমকি-ধামকি:থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন

যশোর অফিস :

যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকায় পাঁচ বছর মেয়াদে বন্ধক রাখা ১০৪ শতক জমি মেয়াদ শেষে ফেরত না দিয়ে জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে জমির মালিকপক্ষ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে প্রতিকার দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মোখলেসুর রহমান। তিনি জানান,তার পিতা মোঃ মিজানুর রহমান ২০২০ সালের ২৬ জুন রূপদিয়া বাজার সংলগ্ন তাদের ১০৪ শতক জমি ৫ বছরের জন্য মোঃ সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে বন্ধক দেন। এ বিষয়ে ৫০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তিও সম্পাদিত হয়।

মোকলেছুর রহমান অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে বাজারমূল্য অনুযায়ী লিজের টাকা দেওয়ার কথা থাকলেও সিরাজুল ইসলাম দুই সিজনের ৯০ হাজার টাকা এবং পরবর্তী ৫ বছরে ১ লাখ ৭০ হাজার টাকা, সর্বমোট ২ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেননি।

তিনি আরও জানান, জমির বন্ধকী মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে চুক্তির প্রস্তাব দেওয়া হলেও সিরাজুল ইসলাম কোনো সাড়া দেননি। ফলে গত ২৭ জুন জমি পরিমাপ করে এবং ২ জুলাই জমির সীমানা নির্ধারণ করা হয়।

কিন্তু ৬ জুলাই বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা সীমানা পিলার ও নেট ভেঙে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেন। এ সময় তারা হুমকি দেন যে, জমি ছাড়বেন না এবং কেউ জমিতে গেলে মারপিটের শিকার হতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে তারা যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছেন বলে তিনি সংবাদ সম্মেলনে জানান।

সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমানের পক্ষে উপস্থিত ছিলেন মোখলেসুর রহমানের পিতা মিজানুর রহমান,ও অন্যান আত্মীয় স্বজনদের মধ্যে শরিফুল ইসলাম, অনিক ইসলাম, জাহিদ হোসেন ও মহিদুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews