যশোর অফিস :
যশোর-নড়াইল মহাসড়কের রুস্তমপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে পড়ে গেলে অন্তত একজন যাত্রী আহত হয়েছেন।
রবিবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে যশোর থেকে ছেড়ে আসা নড়াইলগামী ঢাকা মেট্রো ব-১৪-৫৯১৫ নম্বরের বাসটি রুস্তমপুর বাজারের কাছে দুর্ঘটনায় পড়ে যায়।
এতে বাঘারপাড়া উপজেলার মামমুদালীপুর গ্রামের, বাসিন্দা খোকন (৪৫) আহত হন। বাসে থাকা আরও কয়েকজন যাত্রীরও আঘাত লাগলেও তারা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন,“বাসটি বাজারের মোড় ঘোরার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঢলে পড়ে। আমরা সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে যাত্রীদের বের করে আনতে সাহায্য করি।”
আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

Leave a Reply