1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নাশকতা মামলায় কালবেলার প্রতিনিধি কারাগারে

  • সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোরে নাশকতা মামলায় কালবেলার প্রতিনিধি কারাগারে

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় নাশকতা মামলায় দৈনিক কালবেলার প্রতিনিধি শাহ জামাল শিশিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ জুলাই) তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে,

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। শিশির ঝিকরগাছা উপজেলার মির্জাপুর গ্রামের আবু তালেবের ছেলে এবং দৈনিক ‘কালবেলা’ ও যশোরর সমাজের কথার ঝিকরগাছা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে,গত বছরের ১৭ ডিসেম্বর উপজেলার নওয়াপাড়া গ্রামের সোলাইমান হোসেন বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগের সেলিম রেজা, মোস্তফা আনোয়ার পাশা জামাল, মুসা মাহমুদ, ইমামুল হাবীব জগলুসহ ৩৭ জনকে আসামি করা হয়। একই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সাংবাদিক শিশির।

অভিযোগে বলা হয়, আসামিরা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করছিলেন। এরই অংশ হিসেবে উপজেলা মোড়ের একটি স্মৃতিসৌধে ‘জয়বাংলা’ স্লোগান লিখে জনমনে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন।

এ মামলায় সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews