1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পুলিশ পরিচয়ে এক যুবক আটক

  • সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোরে পুলিশ পরিচয়ে এক যুবক আটক

যশোর অফিস :

যশোরে পুলিশের পরিচয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক যুবকের নাম রায়হান গাজী। তিনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইউনুচ গাজীর ছেলে। এ সময় তার সহযোগী পাঁচবাড়িয়া গ্রামের কাজলের ছেলে রনি পালিয়ে যায়।

এ ঘটনায় রায়হান, রনি ও অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার রায়হান গাজীকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোর কোতোয়ালি মডেল থানার এসআই জাহিদুল ইসলাম জানান, গত ৬ জুলাই বিকেলে আড়পাড়া এলাকার খিদমাতুল কুরআন মাদ্রাসার সামনে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ সমবেত হয়ে পুলিশের পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছেন।

খবর পেয়ে কোতোয়ালি থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় রায়হান গাজীকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়।

তার ডান হাতে থাকা একটি ধারালো চাকু এবং একটি পুরাতন ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া পলাতক আসামি রনি ও তার সহযোগীরা একটি লাল রঙের মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান গাজী পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews