যশোরের শার্শা উপজেলার মল্লিকপাড়ায় ড্রেন নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির যুব সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন সামান্য আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের পানি সরবরাহের জন্য নির্মাণাধীন ড্রেন নিয়ে শার্শা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর বাড়ির সামনে বাকবিতণ্ডা শুরু হয়।
ওই ড্রেন নির্মাণকে কেন্দ্র করে বাবলুর ছেলে অর্ণব (২৫) ও তার ভাইপো আসিফ (২৬)-এর সঙ্গে স্থানীয় বিএনপির যুবদল নেতা আওরঙ্গজেব (৪৫) ও কর্মী আঃ জলিল (৪২)-এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।
সংঘর্ষে চারজনই আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

Leave a Reply