1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অনলাইন মিডিয়ার বিরুদ্ধে যশোরে সাংবাদিক হাসিবুর রহমান শামীমের আইনি অভিযোগ

  • শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

অনলাইন মিডিয়ার বিরুদ্ধে যশোরে সাংবাদিক হাসিবুর রহমান শামীমের আইনি অভিযোগ

যশোর প্রতিনিধি:

বাংলাদেশের স্বনামধন্য স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং জামিয়া ইসলামিয়া শামসুল উলুম মাদ্রাসার সভাপতি মো. হাসিবুর রহমান শামীমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে।

সম্প্রতি খুলনা বিভাগের পাঠকপ্রিয় দৈনিক লোকসমাজ পত্রিকার নাম ও লোগোর সাদৃশ্য ব্যবহার করে একটি নিবন্ধনবিহীন অনলাইন পোর্টাল লোকসমাচার সাধারণ পাঠকদের বিভ্রান্ত করছে—এমন অভিযোগ তুলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি মন্তব্য করেন সাংবাদিক শামীম। এতে তিনি দৈনিক লোকসমাজ পত্রিকার সম্মান রক্ষায় আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এর পরপরই লোকসমাচার নামক কথিত অনলাইন পোর্টাল এবং এর সাথে জড়িত কথিত সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ (ফেসবুক আইডি: Md Ali Jinnah) ও দৈনিক লোকসমচার অনিবন্ধিত নিউজ পোর্টালে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, মানহানিকর, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য প্রচার শুরু করেন। “যশোর বিরামপুরের কেরামত বাহিনীর কার্যক্রম এখন শামিমের কব্জায়” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয়,

যেখানে শামীমের সঙ্গে এলাকার কিছু দাগি লোকের নাম জড়িয়ে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়।
এ বিষয়ে সাংবাদিক হাসিবুর রহমান শামীম যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মোহাম্মদ আলী জিন্নাহ একজন রেজিস্ট্রি অফিস সংশ্লিষ্ট দালাল এবং নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।

তিনি জিন্নাহ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।শামীম বলেন, “আমি একজন সাংবাদিক হিসেবে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে আজ অপপ্রচারের শিকার হয়েছি। কোনোভাবেই ভুয়া মিডিয়া এবং অপসাংবাদিকতার কাছে মাথানত করবো না। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং সকল সাংবাদিক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।”

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, অপসাংবাদিকতার বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এর প্রভাব আরও গভীর হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews