1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে- নার্গিস বেগম

  • শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

নির্বাচনকে পিছিয়ে দেয়ার গভীর ষড়যন্ত্র চলছে- নার্গিস বেগম

যশোর অফিস :

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,অরাজকতা ও লুটতরাজের সরকার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। একতাবদ্ধ হতে হবে।

নির্বাচনকে পিছিয়ে দেয়ার যে গভীর ষড়যন্ত্র চলছে তা প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে কোন অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হোক তা কখনোই কাম্য হতে পারে না।

শনিবার বিকেলে যশোর ঘোপ ৩ নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দল আঞ্চলিক শাখার উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

স্থানীয় মাহমুদুর রহমান স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী সাহিদা আক্তার।সমাবেশে প্রধান অতিথি নারীদের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি বুঝেছিলেন নারীদের শিক্ষা বিস্তার লাভ করতে না পারলে জাতির মুক্তি নেই ।

এ কারনে নারীদের উন্নয়নে জিয়াউর রহমান তৈরি করেছিলেন নারী পুনর্বাসন কেন্দ্র, মহিলা সমিতি, জাতীয় মহিলা সংস্থা সহ নানাবিধ কর্মক্ষেত্র । যার মাধ্যমে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে সহজতর হয়েছিল। সে সময় ঘূর্ণায়মান ঋণের ব্যবস্থার কারণে দ্রুত নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পেরেছিল।

প্রধান বক্তার বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে হাসিনা মুক্ত বাতাসে এখন আমরা নিঃশ্বাস নিতে পারছি।

এজন্য যে প্রানান্তকর চেষ্টা হয়েছে তার একক কোন কৃতিত্ব কারো নেই।মাঠে ময়দানে একজন পুরুষ যেভাবে শারীরিক নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, দীর্ঘদিন ঘরছাড়া হয়েছে সেই পুরুষদেরকে রাতের আঁধারে শক্তি যুগিয়েছে একজন নারী। ফলে কোন অবস্থাতেই আমাদের মা-বোনেদের অবদান অস্বীকার করার উপায় নেই।

আগামীতে বিএনপি নির্বাচিত হলে নারী সমাজের ভাগ্য উন্নয়নে যা যা করা প্রয়োজন তা নিশ্চিত করবে।বিএনপি নেতা অমিত দৃঢ়তার সাথে বলেন, বিগত ১৬ বছর নিরবচ্ছিন্নভাবে একমাত্র বিএনপি আন্দোলন, সংগ্রাম এবং লড়াই করে চলেছে। কোন রক্তচক্ষুর কাছে আপোষ করেনি।

কৌশল করেনি। পরিচয় গোপন করেনি। আর যারা আওয়ামী লীগের সাথে আপোষ করে চলেছে, কৌশল করে চলেছে তাদেরকে মানুষ চিহ্নিত করেছে। এজন্য তাদের থেকে আমাদের সকলকে সজাগ এবং সতর্ক থাকতে হবে।

সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম,

যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চান, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দলের নেত্রী আনোয়ারা বেগম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews