1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পুলিশ বিন্দুমাত্র দায়িত্বে অবহেলা করলেই কঠোর ব্যবস্থা

  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, বৃহস্পতিবার যশোরে প্রধানমন্ত্রীর আগমন ও জনসমাবেশে যদি কোনো পুলিশ সদস্য দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে যশোর পুলিশ লাইন্স মাঠে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা নিয়ে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেডে তিনি এ কথা বলেন। বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার বলেন, আগামীকাল ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে যদি কোনো পুলিশ সদস্য তার দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সকলে আগামীকালের ডিউটিতে অবশ্যই উত্তম পোশাক পরিধান করবেন। যেহেতু বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, সুতরাং আমাদের প্রত্যেকেরই সেটা মেনে চলতে হবে।
পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সমগ্র যশোর জেলা ইতোমধ্যেই নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এখানে আইন-শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত রয়েছেন। সাদা পোশাকেও অনেকে ডিউটিতে নিয়োজিত রয়েছেন।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠানে যশোর জেলা পুলিশসহ অন্যান্য জেলা থেকে আসা বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যরার উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews