1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদ্রাসা ছাত্র বলাৎকারে অভিযুক্ত রনি ময়মনসিংহ থেকে আটক

  • শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

যশোরে মাদ্রাসা ছাত্র বলাৎকারে অভিযুক্ত রনি ময়মনসিংহ থেকে আটক

যশোর অফিস :

যশোরের আরবপুর দিঘীরপাড়া এলাকার একটি মাদ্রাসায় নয় বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম রনিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মনোহরগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

রনি ওই গ্রামের রাশেদ মিয়ার ছেলে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৭ জুন দুপুর ১১টার দিকে ওই মাদ্রাসার নিয়ম অনুযায়ী একটি রুমে থাকা ১৬ ছাত্র ঘুমিয়ে পড়ে। রুমের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, সকলেই ঘুমিয়ে পড়লেও রনি জেগে থাকে।

পরে সে বাইরে থেকে এসে এক ছাত্রকে বলাৎকার করে এবং রুম থেকে বের হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ও মাদ্রাসার ছাত্ররা একত্র হয়ে মাদ্রাসা ঘেরাও করে।

তখন রনিকে পুলিশে সোপর্দের চেষ্টা করা হলে, দুই শিক্ষক কৌশলে তাকে হেফাজতে নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই দুই শিক্ষককে পুলিশে সোপর্দ করে।

আটককৃত শিক্ষকরা হলেন, যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের আনিসুর রহমানের ছেলে ফয়সাল ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্বঘাট গ্রামের নাজমুল হকের ছেলে কামাল হোসেন।

এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই পায়েল কুণ্ডু বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় রনির অবস্থান শনাক্ত করা হয়। এরপর ত্রিশালের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews