আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৪ ( বাঘারপাড়া, বসুন্দিয়া, অভয়নগর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরে আলম ছিদ্দিকী সোহাগ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
৫ জুলাই শনিবার দুপুরে যশোরের হোটেল গ্রান্ড দরবার হলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় , যশোরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে (যশোর ৪- আসনে ) মনোনয়ন পেতে শতভাগ আশাবাদী ।
বিগত বছর গুলোতে রাজপথের বিভিন্ন আন্দোলনে তিনি শক্তিশালী ভূমিকা পালন করার পাশাপাশি, জুলাই বিপ্লবে ও অগ্রনী ভূমিকা পালন করেছেন।
উল্লেখ্য, এ্যাডভোকেট নুরে আলম ছিদ্দিকী সোহাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্টে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

Leave a Reply