1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টিকটকে প্রেম চাঁদাদাবির অভিযোগে যশোরে মামলা সৌদি প্রবাসীর বিরুদ্ধে

  • শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

টিকটকে প্রেম চাঁদাদাবির অভিযোগে যশোরে মামলা
সৌদি প্রবাসীর বিরুদ্ধে

যশোর অফিস :

প্রবাসে থেকে টিকটকে পরিচয়ওপ্রেমের সম্পর্ক, এরপর ভিডিও কলে কথা বলা শেষমেশ পর্নো ভিডিও তৈরি করে চাঁদা দাবির অভিযোগে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলা করেছেন জর্ডানপ্রবাসী এক নারী। আসামি করা হয়েছে সৌদিপ্রবাসী এক যুবককের বিরুদ্ধে।

ওই যুবকের নাম সাইদুর রহমান। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ভেওলা গ্রামের জাকির হোসেনের ছেলে। বাদী যশোরের বাঘারপাড়া উপজেলার পাকেরআলী গ্রামের বাসিন্দা।

মামলায় বাদী উল্লেখ করেন, প্রায় আড়াই বছর আগে টিকটকের মাধ্যমে সাইদুর রহমানের সঙ্গে ফিরোজার পরিচয় হয়। সাইদুর নিজেকে সৌদি আরবে কর্মরত প্রবাসী হিসেবে পরিচয় দেন। পরিচয়ের পর তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ শুরু হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ফিরোজার অভিযোগ,২০২২ সালের ১ অক্টোবর জর্ডানে অবস্থানকালে সাইদুর ভিডিও কলে অনৈতিকভাবে তার শরীরের বিভিন্ন অংশ দেখতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।

কিন্তু বিয়ের আশ্বাস দিলে তারা কথা বলতে থাকেন। সাইদুর গোপনে ভিডিও কলে আপত্তিকর দৃশ্য ধারণ করেন। পরে তিনি পাঁচ লাখ টাকা দাবি করে হুমকি দেন। টাকা না দিলে ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে এবং আত্মীয়দের কাছে ছড়িয়ে দেবেন।

ভয়ে পড়ে ফিরোজা প্রথম দফায় জর্ডান থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পাঠান। এরপরও সাইদুর পুনরায় সমপরিমাণ অর্থ দাবি করেন। টাকা না পেয়ে তিনি ফিরোজার কর্মস্থলের সহকর্মীদের কাছে আপত্তিকর ভিডিও পাঠিয়ে দেন। এতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় ফিরোজা গত ১৬ জুন দেশে ফিরে আসেন।

এরপর ১৮ জুন টাকা দিতে যশোর শহরের পৌরপার্কে সাইদুরের সঙ্গে দেখা করতে যান। সাইদুর তখন আরও দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। ফিরোজা তাকে এক লাখ আশি হাজার টাকা প্রদান করলে তিনি ছবি ও ভিডিও ডিলিট করার অনুরোধ করেন।

কিন্তু পরে আবারও সাইদুর আড়াই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দিলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও ও ছবি ছেড়ে দেওয়ার হুমকি দেন।

বাধ্য হয়ে গত ২৩ জুন যশোর আদালতে মামলা করেন ওই নারী। আদালত মামলাটি কোতোয়ালি থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। শুক্রবার রাতে মামলাটি কোতোয়ালি থানায় রেকর্ড করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews