যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারীগাতী গ্রামে জমি লিখে না দেয়ায় এক বৃদ্ধ শ্বশুরকে মারধরের অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
ভুক্তভোগী আমানত উল্লাহ শুক্রবার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে তিনি বলেন, “আমার এক ছেলে ছিল, সে ১০ বছর আগে মারা গেছে।
স্ত্রীও নেই। অসুস্থ অবস্থায় আমি ছেলের বউ ও নাতিকে নিয়ে বসবাস করি। এই সুযোগে জামাতা কামরুজ্জামান জমি লিখে নেয়ার জন্য চাপ দিচ্ছেন। না মানায় আমাকে মারধর করেন।”
অভিযোগে আরও উল্লেখ আছে, কামরুজ্জামান ছাড়াও স্থানীয় কবির হোসেন, মমতাজ ও জুলফিকারের নামও রয়েছে।
বর্তমানে তিনি, তাঁর পুত্রবধূ ও নাতি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় জানান। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply