1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে – অধ্যাপক নার্গিস বেগম

  • শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে – অধ্যাপক নার্গিস বেগম

যশোর অফিস :

বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, কাকে ভোট দিলে আপনাদের দাবি পূরণ হবে এবং সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হবে তা এখনই সিদ্ধান্ত নিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার নারীদের স্বাভাবিক চলাফেরা বন্ধ করে দিয়েছিল। সামাজিক নিরাপত্তা কে ধূলায় মিশিয়ে দিয়েছিল।

শুক্রবার বিকেলে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।জাতীয়তাবাদী মহিলা দল ৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগেএ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাঃ নাবিলা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চান, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলাদের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম ও ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদন।

প্রধান অতিথি তার বক্তৃতায় আরও বলেন, বিগত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার সারাদেশকে থমথমে অবস্থার মধ্যে নিয়ে গিয়েছিল। দেশে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে যারা বিভিন্ন এলাকাকে মুজিবনগর বানিয়েছিল তাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে তারা বিভিন্ন স্থানে নারীদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। ধর্ষণ, নিপীড়ন, নির্যাতনের মত ন্যাক্কারজনক কর্মকাণ্ড করে যাচ্ছে। তাদের ষড়যন্ত্র ও চক্রান্তের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশ পুনর্গঠনে পুরুষদের পাশাপাশি নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যে দেশে ৫১ শতাংশ নারী সে দেশে নারীদের সকল ক্ষেত্রে দাবি আদায়ের লড়াই সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক এবং সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিএনপি নেতা অমিত ২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালের ডামি নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ ষোল বছর মানুষ ভোটের অধিকার আদায়ে বহু আন্দোলন সংগ্রাম করেছে।

জেল, জুলুম, হত্যা, নির্যাতন সহ্য করে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। মানুষ এখন নতুন একটি বাংলাদেশের অপেক্ষায় রয়েছে। সেই বাংলাদেশ বিনির্মাণে বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সংস্কার এবং বিচারের পাশাপাশি একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই সরকার প্রতিষ্ঠায় সবাইকে একতাবদ্ধ হতে হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews