যশোরের প্যারিস রোডে ভ্রাম্যমান ফাস্টঢুড ব্যবসায়ীর উপর হামলা ও গরম পানি ঢেলে শরীর ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। পরে ভুক্তভোগি নীলগঞ্জ তাতীপাড়ার আব্দুল জলিলের মামুন বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
আটককৃতরা হলেন, শহরের ঘোপ সেন্ট্রাল রোডের মৃত ইয়াসিন হাসানের ছেলে আল হেলাল, একই এলাকার আবুল হোসেনের মেয়ে রুবানা আক্তার রিয়া ও বারান্দীপাড়া কদমতলার আতিয়ারের ছেলে মনিরুজ্জামান মিলন।
মামলায় বাদী উল্লেখ করেন, বাদী ও তার ছোট ভাই একমাস ধরে প্যারিস রোডে ফাস্টফুডের দোকান দিয়ে ব্যবসা করছেন। পাশেই আসামি হেলালের দোকান । এরমাঝে আল হেলাল ও রিয়ার সাথে তার কথাকাটাকাটি হয়। গত ২৯ জুন ওই এলাকায় নতুন একটি দোকান আসে।
স্বাধঘর নামের একটি দোকানের সামনে নতুন দোকানটি বসানো হয়। যা নিয়ে স্বাধঘরের মালিকের সাথে ঝগড়া হয় নতুন দোকানীর। এরমাঝে মামুনের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন হেলাল। রাত নয়টার দিকে ওই তিনজনসহ অজ্ঞাত আরও ৮/১০জন এসে তার হামলা চালায়।
এসময় দোকানে থাকা প্রায় ৭/৮ কেজী গরম পানি মামুনের গায়ে ঢেলে দেয়। এতে করে মামুনের বুক,হাত,পা পুরুষাঙ্গসহ শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ্য হয়ে তিনি কোতোয়ালি থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা অনুপ কুমার মন্ডল জানান, ঘটনার সত্যতা পাওয়া ওই তিনজনকে নিজনিজ এলাকা থেকে আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত অন্যদের বিষয়েও খেঁাজখবর নেয়া হচ্ছে।

Leave a Reply