রাজধানীর দুটি পৃথক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মাতা অধ্যাপক মাহমুদা বেগম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম আবদুল্লাহ।
তঁাদের আশু সুস্থতা কামনা করে এক বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানানএই দুই গুণী ব্যক্তিত্বের অসুস্থতায় আমরা অত্যন্ত মর্মাহত।
আমরা তঁাদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি এবং সর্বস্তরের সাংবাদিক ও শুভানুধ্যায়ীদেরও দোয়ার আহ্বান জানাই।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তঁারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আগের মতোই সক্রিয়ভাবে সমাজের কল্যানে ভূমিকা রাখবেন।

Leave a Reply