যশোরে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশ্য লটারির মাধ্যমে নির্বাচন শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। বৃহস্পতিবার (৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোর পৌরসভার ৯টি ওয়ার্ড ও বিসিক শিল্পনগরীতে মোট ১২টি পদের জন্য লটারি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক, কমিটির সদস্য এবং শতাধিক আবেদনকারী। অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন,
“স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই আমরা লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করছি।”লটারিতে নির্বাচিত ওএমএস ডিলারদের মধ্যে রয়েছেন: কামরুল হাসান টুটুল, শেখ আলী আফজাল, ইব্রাহিম হোসেন, বাবর আলী বাবু,
সালমা ইসলাম, হাসেম আলী, ইয়াসিন আলী, এটিএম মঈনুল ইসলাম ও ইফতিয়ার রহমান।
কাগজপত্রে ত্রুটির কারণে ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নিয়োগ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সংশোধনের পর এসব ওয়ার্ডেও লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হবে।

Leave a Reply