1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে জামায়াতের মানবিক উদ্যোগ: এতিমদের মাঝে খাবার বিতরণ

  • বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোরে জামায়াতের মানবিক উদ্যোগ: এতিমদের মাঝে খাবার বিতরণ

যশোর অফিস:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবী থানা শাখার উদ্যোগে যশোরে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) নতুন খয়েরতলা এলাকার মোহাম্মদ রাসুলুল্লাহ (সঃ) ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন করা হয়।
২৪ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মানবিক কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জামায়াতের পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। তিনি বলেন, “২৪ জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় ছাত্রদের অন্যায়ের বিরুদ্ধে সাহসী ভূমিকার কথা। আজকের প্রজন্মকেও সেই আদর্শ থেকে শিক্ষা নিয়ে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অফিস সেক্রেটারি গাউসুল আজম। তিনি বলেন, “দরিদ্র ও এতিমদের পাশে দাঁড়ানো ইসলামের নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের কাজ সমাজে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন রেজওয়ান হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ওয়ার্ডের সেক্রেটারি জাহাঙ্গীর কবির, রবিউল ইসলাম, আনোয়ার সাদাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং তাদের মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জামায়াতের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews