1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কবিরাজির নামে অর্থ ও স্বর্ণ আত্মসাৎ যশোরে প্রতারক গ্রেফতার

  • বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোরে কবিরাজির নামে অর্থ ও স্বর্ণ আত্মসাৎ যশোরে প্রতারক গ্রেফতার

যশোর অফিস :

কবিরাজির মাধ্যমে অর্থ ও স্বর্ণালংকার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূর কাছ থেকে লক্ষাধিক টাকা ও স্বর্ণ আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে,শহরের শংকরপুর রেলস্টেশন এলাকার এক মধ্যবয়সী বিধবা নারীর বাড়িতে প্রায় ছয় মাস আগে এক অজ্ঞাত ব্যক্তি এসে নিজেকে কবিরাজ হিসেবে পরিচয় দেয়। কথাবার্তার একপর্যায়ে সে দাবি করে,যেকোনো নগদ অর্থ বা স্বর্ণালংকার কবিরাজির মাধ্যমে দ্বিগুণ করে দিতে পারে।
প্রতারক কবিরাজ নিজের কথায় বিশ্বাস স্থাপন করতে সামনেই একটি টাকার নোট ‘ডাবল’ করে দেখায়। এতে ভিকটিম ও তার পরিবারের সন্দেহ দূর হয় এবং তারা কবিরাজের প্রলোভনে পড়ে যায়।

গত ২৪ জুন দুপুরে ভিকটিমের বাড়িতে তার ছোট বোন বেড়াতে এলে একই সময় কবিরাজ ফের সেখানে উপস্থিত হয় এবং একই কৌশলে দুই বোনকেই প্রলুব্ধ করে। একপর্যায়ে তাদের ঘরে থাকা ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার একটি কার্টুনে রাখতে বলে কবিরাজ। সে জানায়,দুই ঘণ্টা পর এসব দ্বিগুণ হয়ে যাবে।

তবে পরে দুই বোন তার দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পান। সন্দেহ হলে তারা কার্টুন খুলে দেখেন সেখানে শুধু কিছু কাগজপত্র রয়েছে। বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।

বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাটির দ্রুত তদন্ত ও অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালায়। এরপর ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই (নিঃ) শিবু মন্ডল ও তার সঙ্গীয় ফোর্স ২ জুলাই গভীর রাতে অভয়নগরের ধোপাদী গ্রামে অভিযান চালিয়ে প্রতারক মো. ইসমাইল গাজী (৪৮) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের আনছার আলী গাজীর ছেলে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল গাজী প্রতারণার ঘটনা স্বীকার করে। তার দেওয়া তথ্যে তার হেফাজত থেকে নগদ ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা এবং প্রায় ৪০.১০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনাটি নিয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানিয়েছে,এই ধরনের প্রতারণার শিকার যেন আর কেউ না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews