1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় জনরোষে মাদকাসক্ত ব্যক্তির মৃত্যু, ১ জন গুরুতর আহত

  • বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় জনরোষে মাদকাসক্ত ব্যক্তির মৃত্যু, ১ জন গুরুতর আহত

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামে জনরোষে মাদকাসক্ত এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টার দিকে সোনাকুড় গ্রামের জহির উদ্দীনের চায়ের দোকানের সামনে রফিকুল ইসলাম (৫০) নামে এক মাদকাসক্ত ব্যক্তি কোনো কারণ ছাড়াই স্থানীয় মো. জহিরুল ইসলামকে ধারালো দাঁ দিয়ে মাথায় কোপ মারেন। গুরুতর আহত অবস্থায় জহিরুলকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে রফিকুল ইসলামকে পাশের করিম সরদারের মেহগনি বাগানে ধরে মারধর করেন। সকাল সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের প্রভাবে হঠাৎ হঠাৎ লোকজনকে মারধরের ঘটনা ঘটিয়ে আসছিলেন। এ কারণে তার স্ত্রীও প্রায় দুই বছর আগে তাকে ছেড়ে বাবার বাড়ি চলে যান।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews