যশোরের ঝিকরগাছা বাজারের সেনাক্সি হোটেল থেকে এক নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন ঝিকরগাছার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা সাবিনা ইয়াসমিন (৪০) ও মনিরামপুর উপজেলার হরিয়াননগর ইউনিয়নের মদনপুর গ্রামের আনসার সদস্য মোঃ জাফর ইকবাল (৪৫)।
পুলিশ জানায়, তারা একে অপরের পরিচিত এবং সেনাক্সি হোটেলে অবস্থানকালে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ হোটেলটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, জাফর ইকবাল কর্মস্থল থেকে ছুটিতে এসে হোটেলটিতে অবস্থান করছিলেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply