আজ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার নবীবনগর তেলপাম্পের সামনে একটি শতবর্ষী রেইনট্রি গাছ ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ওই সড়কের স্থানীয়রা জানান আজ রাত ৮টা থেকে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া শুরু হয়। বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাত সাড়ে দশটার দিকে ওই সড়কের ঝিকরগাছা উপজেলার নবীবনগর তেলপাম্পের সামনে একটি শতবর্ষী রেইনট্রি গাছ ভেঙে পড়ে।
এতে বেনাপোলের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা দা কুড়াল দিয়ে ডাল কেটে রাস্তা পরিস্কার করা শুরু করে। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন চৌধুরী জানান, খবর পেয়েই তিনি টিম নিয়ে ঘটনাস্থলে যান। এ বিষয়ে না নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, কিছুদিন আগে রাস্তা মুক্ত করা হয়েছে যানজট চলাচল শুরু করেছে।







Leave a Reply