1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কেশবপুরের বহুলালোচিত আয়েশা খাতুন ওরফে সোহাগী দাসকে আটক রাখার অভিযোগে বাবা-মার বিরুদ্ধে আদালতে মামলা

  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

কেশবপুরের বহুলালোচিত আয়েশা খাতুন ওরফে সোহাগী দাসকে আটক রাখার অভিযোগে বাবা-মার বিরুদ্ধে আদালতে মামলা

যশোর অফিস :

যশোর কেশবপুরের বহুলালোচিত আয়েশা খাতুন ওরফে সোহাগী দাসকে আটক রাখার অভিযোগে বাবা-মার বিরুদ্ধে নির্বাহী আদালতে মামলা হয়েছে।

মঙ্গলবার কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও আয়েশা খাতুনের স্বামী আব্দুর রহিম বাদী হয়ে এ মামলা করেছেন। নির্বাহী আদালতে বিচারক অভিযোগের শুনানি শেষে আয়েশা খাতুন ওরফে সোহাগী দাসকে আদালতে হাজির করার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

বিবাদীরা হলো, কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের পরিমল দাস ও তার স্ত্রী লিপিকা রাণী দাস।মামলার অভিযোগে জানা গেছে, সোহাগী দাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেশবপুরের অন্যতম সংগঠক। তিনি প্রপ্ত বয়স্ক।

গত ২৩ জুন সোহাদী দাস হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নোটারি পাবালিকের মাধ্যমে এফিডেফিড করে আব্দুর রহমানকে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে সোহাগী দাসের পরিবার তাকে ফিরিয়ে নিতে আব্দুর রহমানকে চাপ দিতে থাকেন।

এরই ধারাবাহিকতায় পরদিন বিকেলে আব্দুর রহিম তার স্ত্রীকে সাথে নিয়ে মণিরামপুরের কুয়াদা বাজারে কেনাকাটা করতে যান। রাত সাড়ে ১০ টার দিকে বিবাদীরা লোকজন নিয়ে কুয়াদা বাজারে এসে সোহাগী দাসকে তার স্বামী আব্দুর রহিমের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এরমধ্যে স্থানীয়রা সোহাগী দাসকে একটি দোকানে রাখা হয়। সেখানে সোহাগী দাসকে যাওয়ার জন্য জোরাজুরি করলে সে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন।

এরপরও সোহাগী দাসের স্বজনেরা তাকে জোর করে নিয়ে যান। যা পরদিন স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হয়। আয়েশা খাতুন ওরফে সোহাগী দাসকে উদ্ধারে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews