1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন

  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

নানা আয়োজনে যবিপ্রবিতে জুলাই বিপ্লব উদযাপন

যশোর অফিস :

র‌্যালি, আলোচনা সভা, দোয়া-মাহফিলসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালন করা হয়েছে ঐতিহাসিক জুলাই বিপ্লব দিবস।

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে গ্যালারিতে অনুষ্ঠিত হয় “জুলাই বিপ্লব এবং নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি বলেন, “জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা। বৈষম্য ও শোষণমুক্ত দেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।”

সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। আরও বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি মো. ওয়াশিম আকরাম,

শিক্ষক প্রতিনিধি ড. ওমর ফারুক, ড. অভিনু কিবরিয়া ইসলাম, ড. আব্দুল হালিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।

আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যবিপ্রবিতে ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews